কারিগরি ও প্রাথমিক শিক্ষায় নতুন সচিব নিয়োগ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০:১৮